মালদা

বন্যার জল কমায় নিজের বাড়ি ফিরতে চেয়েছিলেন বৃদ্ধা। যাবার পথে পথ দুর্ঘটনাতে মৃত্যু হল তার

বন্যার জল কমায় নিজের বাড়ি ফিরতে চেয়েছিলেন। কিন্তু পথ দুর্ঘটনাতে মৃত্যু হল বৃদ্ধার। চাঁচলের বেশকিছু জায়জায় বন্যার জল কমেছে তাই নিজের নিজের বাড়ি ও গ্রামের দিকে রওয়না দিচ্ছে অনেকেই। সোমবার এক বৃদ্ধাও তার বাড়ি যাবার জন্য জিনিস পত্র গুটিয়ে রওয়া দিচ্ছিলেন বাড়ির উদ্দেশে। ঠিক সেই সময় রাস্তায় একটি ভুটভুটি তাকে সজরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

            জানা যায় মৃত ওই মহিলার নাম কালো নুনিয়া। বাড়ি চাঁচলের ২ নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। বন্যায় প্লাবিত হয়েছে তার ঘরবাড়ি তাই বাঁধের উপরে এসে সে আশ্রয় নেয়। এখন জল কমায় সে আজ তার বাড়ি ফিরে যাওয়ার জন্য বাঁধে আসছিল। কিন্তু আর বাড়ি ফিরা হল না তার। জিনিস নিয়ে ফেরার পথে চাঁচল থেকে আসা এক ভুটভুটি তাকে সজরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পরে সেই বৃদ্ধা। মৃত্যু হয় তার। ঘটনায় আহত হয় আরও এক জন। আহতকে উদ্ধার করে চাঁচল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।খবর দেওয়া হব্য পুলিশকে।ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।